কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী সাইয়ের
রায়পুর, ৩০ অক্টোবর (হি. স.): কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মা কাশী বাঈ শুক্রবার ৭৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। শিবরাজ সিং চৌহানের ছত্তিশগড় সফর বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই কেন্দ্রীয় মন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী সাইয়ের


রায়পুর, ৩০ অক্টোবর (হি. স.): কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মা কাশী বাঈ শুক্রবার ৭৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। শিবরাজ সিং চৌহানের ছত্তিশগড় সফর বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই কেন্দ্রীয় মন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, শিবরাজ সিংয়ের মা ভোপাল এইমস-এ চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার জৈত গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই শোকের মুহূর্তে মুখ্যমন্ত্রী সাই শিবরাজ সিং এবং তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী সাই সমাজ মাধ্যমে জানান যে, মায়ের ভালোবাসা ও আশীর্বাদই জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি। তাঁর প্রয়াণ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই শোকের মুহূর্তে শিবরাজ জি এবং সকল শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। বাবা মহাকাল যেন প্রয়াত আত্মাকে তাঁর পবিত্র চরণে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অসহনীয় দুঃখ সহ্য করার শক্তি জোগান।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande