পূর্ব সিংভূমে ষাঁড়ের আক্রমণে মৃত্যু বৃদ্ধার
পূর্ব সিংভূম, ৩০ অক্টোবর ( হি.স.) :ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ষাঁড়ের আক্রমণে মৃত্যু হলো ৬৫ বছর বয়সি এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার, পারসুডিহ থানার অন্তর্গত উত্তর-পূর্ব গদরা স্থিত বিচ টোলাতে । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম রাঁধায় হে
পূর্ব সিংভূমে ষাঁড়ের আক্রমণে মৃত্যু বৃদ্ধার


পূর্ব সিংভূম, ৩০ অক্টোবর ( হি.স.) :ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ষাঁড়ের আক্রমণে মৃত্যু হলো ৬৫ বছর বয়সি এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শুক্রবার, পারসুডিহ থানার অন্তর্গত উত্তর-পূর্ব গদরা স্থিত বিচ টোলাতে । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম রাঁধায় হেমব্রম।

এদিন এক পুলিশ আধিকারিক জানান, রাঁধায় হেমব্রম তার বাড়ির বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল। ঠিক সেই সময় আচমকা সেখানে একটি ষাঁড় এসে তাকে আক্রমণ করে । মহিলার আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।

ঘটনার পর গুরুতর জখম রাঁধায় হেমব্রমকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর গদরা এলাকার গ্রামীণ বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande