
কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): দক্ষিণ কলকাতার 'সাউথ সিটি কমপ্লেক্স'-এ শুক্রবার সকালে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন।
শুক্রবার দমকল সূত্রে জানা গেছে, এ দিন সকাল ৮টা নাগাদ সাউথ সিটি কমপ্লেক্সের তিন নম্বর টাওয়ারের ২৭ তলার একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের ভয়াবহতা দেখে পরে আরও দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সাহায্য করেন।
তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন নেভানোর কাজ এখনও চলছে। দমকল আধিকারিকদের বক্তব্য, আগুন আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ