প্রয়াত প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা আর. কে. সিনহা, শোকের ছায়া রাজনৈতিক মহলে
নয়ডা, ৩০ অক্টোবর (হি.স.): রাজ্যসভার প্রাক্তন সাংসদ, প্রবীণ বিজেপি নেতা তথা দেশের বিশিষ্ট শিল্পপতি আর. কে. সিনহা শুক্রবার নয়ডার সেক্টর ৯২-এ তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে তাঁর অনুরাগীদের মধ্যে ও রাজনৈতিক মহলে নেমে আসে শো
প্রয়াত আর. কে. সিনহা


নয়ডা, ৩০ অক্টোবর (হি.স.): রাজ্যসভার প্রাক্তন সাংসদ, প্রবীণ বিজেপি নেতা তথা দেশের বিশিষ্ট শিল্পপতি আর. কে. সিনহা শুক্রবার নয়ডার সেক্টর ৯২-এ তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে তাঁর অনুরাগীদের মধ্যে ও রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া| নয়ডার বহু বর্ষীয়ান নেতা ও সমাজসেবী তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে পৌঁছান। শুক্রবার বিমানে তাঁর মরদেহ পাটনায় নিয়ে যাওয়া হবে। শনিবার আরা জেলায় তাঁর পৈতৃক ভিটেতে শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রাক্তন রাজ্যসভা সাংসদ রত্না সিং জানান, ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি ব্রেন স্ট্রোক-এ আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে চিকিৎসা করিয়ে ফিরে আসার পর তিনি নয়ডার সেক্টর ৯২-এর বাড়িতেই থাকতেন। তিনি জানান, আর. কে. সিনহার পার্থিব দেহ বিমানে পাটনায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে আরা জেলায় তাঁর পৈতৃক গ্রামে| শনিবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

তাঁর প্রয়াণে শোকবার্তা জানানো হয়েছে তাঁর প্রতিষ্ঠিত সংস্থা এসআইএস গ্রুপের তরফেও| সংস্থার তরফে জানানো হয়, আমাদের পথপ্রদর্শক, পরম শ্রদ্ধেয় মাননীয় ডঃ রবীন্দ্র কিশোর সিনহা জি (প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং এসআইএস গ্রুপের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান) আর আমাদের মাঝে নেই। তিনি আজ (৩০ অক্টোবর) নয়ডায় পরলোকগমন করেছেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় পাটনা পৌঁছাবে তাঁর নশ্বর দেহ| শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাটলিপুত্র, পাটনার অন্নপূর্ণা ভবনে শায়িত থাকবে তাঁর দেহ। সেসময় তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন অনুরাগী ও বিশিষ্টরা| তারপরে অন্নপূর্ণা ভবন থেকে দীঘা ঘাটের উদ্দেশে শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হবে তাঁর নশ্বর দেহ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande