
হুগলি, 31 অক্টোবর (হি.স.)। হুগলি জেলার বলাগড়ে পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে বলাগড় থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বলাগড় থানার অন্তর্গত দুমুরদহ বাসস্ট্যান্ড এলাকায় একটি নীল রঙের হুন্ডাই আই১০ গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটির নম্বর ছিল ডব্লিউবি ০৬ ৫৬৬৮। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে মোট ৫২.১১ কেজি গাঁজা উদ্ধার হয়। এরপরই উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়িতে থাকা দু’জনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
শনিবার সাংবাদিক সম্মেলন করে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচার ও অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা