সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি এলিট ক্রিকেটে বাংলার বিরুদ্ধে গোয়া ৮ উইকেটে হারল
কলকাতা, ৩১ অক্টোবর ( হি. স.) : সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি এলিট বাংলার জয়, শনিবার ৮ উইকেটে হারল গোয়া। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন জানানো হয়েছে যে, গোয়া প্রথম ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে প্রথ
বাংলার জয়জয়কার, গোয়ার বিরুদ্ধেই দুই কারিগর


কলকাতা, ৩১ অক্টোবর ( হি. স.) : সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি এলিট বাংলার জয়, শনিবার ৮ উইকেটে হারল গোয়া। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও এদিন জানানো হয়েছে যে, গোয়া প্রথম ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে প্রথমেই এদিন ৬ উইকেটে - ১৪৭ রান সংগ্রহ করেছে। বাংলার বোলিংয়ের দাপটেই বিদিশা দে - ২/১৮ রান (৩ ওভারে), তিতাস সাধু - ২/২৪ রান (৪ ওভারে) গোয়া দলকে চাপে ফেলে দিতে সমর্থ হয়েছে। এর জবাবে বাংলা দলের তরফে ৪ বল বাকি থাকতেই (১৯.২ ওভারে) দলগতভাবেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। এদিন খেলায় ২ উইকেট হারিয়ে - ১৪৮ রান তোলে। সর্বাধিক রান করে তনুশ্রী সরকার - ৬৮ (৫০ বলে) অপরাজিত। সেইসঙ্গে তাঁকে সঙ্গত করেছে রিচা ঘোষ। সে ৫৭ রানে (৪২ বলে) অপরাজিত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande