ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শাহিন শাহ আফ্রিদির দলের জয় ৩ উইকেটে
লাহোর, ১ নভেম্বর (হি.স.) :লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৫০ ওভারে শ্রীলঙ্কা করে ৩২৫ রান। জবাবে প্রথম চার ওভারের মধ্যে দুই উইকেট হারালেও, ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডে ফাইনালে সর্বোচ্চ রান তাড়া
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শাহিন শাহ আফ্রিদির দলের জয় ৩ উইকেটে


লাহোর, ১ নভেম্বর (হি.স.) :লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৫০ ওভারে শ্রীলঙ্কা করে ৩২৫ রান। জবাবে প্রথম চার ওভারের মধ্যে দুই উইকেট হারালেও, ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডে ফাইনালে সর্বোচ্চ রান তাড়ার জয়ের যৌথ রেকর্ড এটি। ২০২২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডের ৩২৫ রান টপকে জিতে রেকর্ডটি গড়েছিল ভারত। ২০০৮ সালে মিরপুরে কিটপ্লাই কাপের ফাইনালে ভারতকে হারানোর পর, এই প্রথম কোনো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। এই জয়ের নায়ক ফাখার। ৯৯ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। আর পাঁচ ম্যাচে দুই ফিফটিতে ১৪৯ রান ও বল হাতে ৯ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জেতেন স্পিনিং অলরাউন্ডার মিনহাস।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande