সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): লৌহপুরুষ তথা স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১-তম জন্মবার্ষিকী ও জাতীয় একতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর


কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.): লৌহপুরুষ তথা স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১-তম জন্মবার্ষিকী ও জাতীয় একতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি লেখেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা, প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা, স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, লৌহমানব এবং ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলজির ১৫১-তম জন্মজয়ন্তীতে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অখণ্ড ভারত গঠন এবং দেশের সংহতি রক্ষায় সর্দার পটেলের ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande