(আপডেট) প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সঞ্জয় গুপ্ত
মুম্বই, ৩১ অক্টোবর (হি. স.): বলিউড থেকে একটি দুঃখজনক খবর এসেছে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় গুপ্ত প্রয়াত হয়েছেন। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুকে এই খবরটি জানিয়েছেন। তিনি জানান, বাড়িতে মাথায় আঘাত পাওয়ার
প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সঞ্জয় গুপ্ত


মুম্বই, ৩১ অক্টোবর (হি. স.): বলিউড থেকে একটি দুঃখজনক খবর এসেছে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় গুপ্ত প্রয়াত হয়েছেন। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুকে এই খবরটি জানিয়েছেন। তিনি জানান, বাড়িতে মাথায় আঘাত পাওয়ার পর সঞ্জয় গুপ্ত মারা যান। এই খবরে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে পুরনো বন্ধু এবং একজন অসাধারণ পরিচালক হিসেবে উল্লেখ করে অশোক পণ্ডিত তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সঞ্জয় গুপ্তের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে অশোক পণ্ডিত বলেন, চলচ্চিত্র জগৎ একজন প্রতিভাবান পরিচালককে হারিয়েছে। সঞ্জয় গুপ্ত তাঁর অ্যাকশন এবং ক্রাইম-ভিত্তিক চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন। ১৯৯৪ সালে আতিশ: ফিল দ্য ফায়ার সিনেমার মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর কাঁটে, মুসাফির এবং শুটআউট অ্যাট ওয়াডালা-র মতো সিনেমার মাধ্যমে তিনি নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন।

সঞ্জয় গুপ্ত হৃতিক রোশন অভিনীত কাবিল এবং জন আব্রাহামের মুম্বাই সাগা'ও পরিচালনা করেছিলেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কাঁটে সিনেমাতে অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত এবং সুনীল শেঠির মতো অভিনেতারা অভিনয় করেছিলেন। শুটআউট অ্যাট ওয়াডালা ও দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তাঁর স্বতন্ত্র পরিচালন শৈলী এবং অ্যাকশন চলচ্চিত্রের জন্য পরিচিত সঞ্জয় গুপ্তের মৃত্যু হিন্দি চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande