
হুগলি, ৩১অক্টোবর (হি.স): ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর ৪২তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল গোঘাট ২ নম্বর ব্লক জাতীয় কংগ্রেস। শনিবার গোঘাটের লাহা বাজার এলাকায় অবস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন দলীয় নেতৃত্ব ও কর্মীরা ইন্দিরা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন আগামী প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি মোহর চাঁদ আহমেদ-সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা। দলীয় পতাকা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান গোঘাট ২ নম্বর ব্লক জাতীয় কংগ্রেসের সদস্যরা। দেশের রাজনৈতিক ইতিহাসে ইন্দিরা গান্ধীর ভূমিকা ও অবদান স্মরণ করেই দিনটি পালন করা হয়।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা