রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার মুখোমুখি মহারাষ্ট্র, ইডেনে খেলা ও দল ঘোষণা
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : প্রথম শ্রেণীর ক্রিকেটে এই মুহূর্তে বাংলার রঞ্জি ট্রফি ক্রিকেটের খেলায় একটানা পরপর তিনটি ম্যাচেই জয় মিলেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ২ নভেম্বর থেকে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স মহারাষ্ট্র ও বাংলা মুখোমুখি
রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার দল ঘোষণা সিএবি-র


কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : প্রথম শ্রেণীর ক্রিকেটে এই মুহূর্তে বাংলার রঞ্জি ট্রফি ক্রিকেটের খেলায় একটানা পরপর তিনটি ম্যাচেই জয় মিলেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ২ নভেম্বর থেকে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স মহারাষ্ট্র ও বাংলা মুখোমুখি হতে চলেছে। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি-র তরফেও ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি (সহ - অধিনায়ক), সুদীপ চ্যাটার্জি, অভিষেক পোড়েল ও শাকির হাবিব গান্ধী (উইকেট রক্ষক), শাহবাজ আহমেদ, অঙ্কুর পাল, সুমন্ত গুপ্ত, অঙ্কিত শুক্লা, শুভম চ্যাটার্জি, মহম্মদ শামি, সুরজ সিন্ধু জয়সোওয়াল, প্রদীপ্ত প্রামাণিক, আমীর গণি, মহম্মদ কাইফ, সৌম্যদীপ মন্ডল, করন লাল ও গীত পুরী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande