
কলকাতা, ৪ অক্টোবর (হি. স.) : কমল দুর্ঘটনার আশঙ্কা, পূর্ব রেলের শিয়ালদহ উত্তর শাখায় নৈহাটিতে অবৈধ রেললাইন পারাপারের পথ বন্ধ করে দেওয়া হল। ওই সিদ্ধান্ত পুরোপুরিভাবেই যাত্রীস্বার্থেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি রবিবার জানান, এতে কমবে দুর্ঘটনার আশঙ্কা নিঃসন্দেহে।
উল্লেখ্য, মূলতঃ যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে নৈহাটি স্টেশনের কাছে একটি বহুল ব্যবহৃত অবৈধ রেললাইন পারাপারের পথ স্থায়ী ভাবে বন্ধ করে দিল পূর্ব রেল কর্তৃপক্ষের তরফেও এদিন ওই ঘোষণা করা হয়েছে। রবিবার ছুটির দিনে বেশি ভিড় ছিল। রাস্তা সংক্ষিপ্ত করতে বহু পথচারী ওই পথ ব্যবহার করে ও প্রতি মুহূর্তে বিপদজনক ঝুঁকি থেকে যায়। শিয়ালদহ বিভাগের নৈহাটি-বরোদা ব্রিজ সংলগ্ন ৩৮/৩২এ–৩৮/৩২এ/১ কিলোমিটার এলাকায় ২৯ ও ৩০ সেপ্টেম্বর এই পদক্ষেপ করা হয়েছে।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বেই নিরাপত্তা জোরদারের উদ্যোগের অংশ হিসাবে এমনই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই জায়গাটি দিয়ে অনুমোদন ছাড়াই রেললাইন পারাপার করায় দুর্ঘটনার আশঙ্কা ছিল। আগেই যাত্রী, রেলকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য এলাকাটি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছিল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।
শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা'র নির্দেশেই রেলকর্মীরা সেখানে স্থায়ী ব্যারিকেড বসান। এর আগে স্থানীয় বাসিন্দাদের মূলতঃ প্রতিবাদের কারণে একাধিক বার ওই পথ বন্ধ করার চেষ্টা ব্যর্থ হয়েছিল। এ বার ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের সঙ্গে সমন্বয় করে আরপিএফের সক্রিয় সহযোগিতায় অবৈধ পারাপারের পথটি বন্ধ করা সম্ভব হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, রেলপথের নিরাপত্তা সুনিশ্চিত করা তাঁদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে অনুমোদনহীন ভাবে রেললাইন পারাপার না করার আবেদনও জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত