ক্যাপ্টেন স্মিতকে ইজরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ নেতানিয়াহুর
তেল আভিভ, ৪ অক্টোবর (হি.স.): ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাহসিকতার ভূয়সী প্রশংসা করে তিনি ক্যাপ্টেন স্মিত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজরায়েলের আসন
ক্যাপ্টেন স্মিতকে ইজরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ নেতানিয়াহুর


তেল আভিভ, ৪ অক্টোবর (হি.স.): ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাহসিকতার ভূয়সী প্রশংসা করে তিনি ক্যাপ্টেন স্মিত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইজরায়েলের আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ মশাল প্রজ্বলনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

কথোপকথন চলাকালীন নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারকে ইজরায়েল, ভারত তথা সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। সংকটজনক পরিস্থিতিতে তাঁর অসামান্য ভূমিকার স্বীকৃতি জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি তাঁকেও এই মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে শামিল হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande