পঞ্জাবে বড়সড় নাশকতার ছক বানচাল, একে-৪৭ রাইফেল-সহ ধৃত এক
অমৃতসর, ৪ অক্টোবর (হি.স.): পঞ্জাবে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। এক বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচার চক্রের পর্দাফাঁস করল অমৃতসর গ্রামীণ পুলিশ। ঘটনাস্থল থেকে চক্রের মূল পান্ডাকে হাতেনাতে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি
পঞ্জাবে বড়সড় নাশকতার ছক বানচাল


অমৃতসর, ৪ অক্টোবর (হি.স.): পঞ্জাবে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। এক বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক পাচার চক্রের পর্দাফাঁস করল অমৃতসর গ্রামীণ পুলিশ। ঘটনাস্থল থেকে চক্রের মূল পান্ডাকে হাতেনাতে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি অত্যাধুনিক একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, ম্যাগাজিন, তাজা কার্তুজ এবং দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড।

পঞ্জাব পুলিশের মহানির্দেশক গৌরব যাদব এই বড় সাফল্যের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তপারের ড্রোন ও আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের মাধ্যমে এই প্রাণঘাতী অস্ত্রশস্ত্র ভারতে পাঠানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ডিজিপি পঞ্জাব পুলিশ এক্স মাধ্যমে জানান, প্রাথমিক তদন্তে স্পষ্ট যে ধৃত ব্যক্তি বিদেশে সক্রিয় চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি যুক্ত এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহের কাজ করছিল। অমৃতসরের ঘরিন্ডা থানায় অস্ত্র আইন ও বিস্ফোরক পদার্থ আইনের নির্দিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande