
রুদ্রপ্রয়াগ, ৪ অক্টোবর (হি.স.): সপ্তাহান্তে উত্তরাখণ্ডের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র কেদারনাথ ধামে ভক্ত ও পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বাবা কেদারের দর্শন ও আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী রবিবার পাহাড়ি এই তীর্থক্ষেত্রে এসে পৌঁছন।
ভক্তদের ব্যাপক উপস্থিতির কথা মাথায় রেখে তীর্থযাত্রার গোটা রুটজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সদস্য বিনীত চন্দ্র পোস্তি জানান, তীর্থযাত্রীদের সুবিধা ও নিরাপত্তার স্বার্থে তীর্থপথ এবং মন্দির চত্বরে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে ও কোনোরকম ভোগান্তি ছাড়াই বাবা কেদারের দর্শন পেতে পারেন, তার জন্য মন্দির কমিটি এবং পুলিশ-প্রশাসনের যৌথ উদ্যোগে সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ