ট্রেন থেকে পড়ে মৃত্যু ফরাক্কার পরিযায়ী শ্রমিকের
মুর্শিদাবাদ, ৪ অক্টোবর (হি.স.): রুটিরুজির তাগিদে বেরিয়ে আর সশরীরে ঘরে ফেরা হলো না গ্রামের বাড়িতে। কলকাতায় কাজে যাওয়ার এক মাসের মাথায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো ফরাক্কার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানা এলাকায়। মৃত যুব
ট্রেন থেকে পড়ে মৃত্যু ফরাক্কার পরিযায়ী শ্রমিকের


মুর্শিদাবাদ, ৪ অক্টোবর (হি.স.): রুটিরুজির তাগিদে বেরিয়ে আর সশরীরে ঘরে ফেরা হলো না গ্রামের বাড়িতে। কলকাতায় কাজে যাওয়ার এক মাসের মাথায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো ফরাক্কার এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা থানা এলাকায়। মৃত যুবকের নাম মাসাদ শেখ। তিনি ফরাক্কার অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারকে একটু স্বচ্ছল রাখতে প্রায় এক মাস আগে কলকাতায় কাজ করতে গিয়েছিলেন মাসাদ। গত কয়েক দিন আগেই তিনি পরিবারকে ফোন করে জানান যে, কাজ শেষ করে তিনি বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন। কিন্তু দিন পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে পরিবারের সদস্যদের মধ্যে। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পর কোনও হদিশ না পেয়ে ফরাক্কা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে মৃতের পরিবার।

এরপরই রবিবার সকালে ফরাক্কা থানার পুলিশ খোদাবন্দপুর গ্রামে মাসাদের বাড়িতে দুঃসংবাদ দেয়। পরিবারের সদস্যদের পুলিশ জানায়, পূর্ব বর্ধমানের কালনা এলাকায় এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে, সেটি মাসাদ শেখেরই। খবর পেয়েই কালনার উদ্দেশে রওনা দেন মৃতের পরিবারের অন্যান্য সদস্যরা। সেখানে গিয়ে মৃতদেহ শনাক্ত করা হয়। মাত্র ২৬ বছর বয়সেই মাসাদের এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো খোদাবন্দপুর গ্রামে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande