বিভিন্ন মন্ত্রক-সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন ওম বিড়লার
নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক-সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার ২১ জন এবং রাজ্যসভার ১০ জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতা
ওম বিড়লা


নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক-সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার ২১ জন এবং রাজ্যসভার ১০ জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাবকে।

ওম বিড়লা বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিয়োগ করেছেন। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে ২১ জন এবং উচ্চকক্ষ থেকে ১০ জন সদস্য রয়েছেন। অন্যদিকে, রেল বিষয়ক কমিটির নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। এছাড়া, ওম বিড়লা লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করেছেন।

কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হবেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চন্নি; প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হবেন বিজেপি সাংসদ রাধা মোহন সিং; জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি; এবং গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ বিষয়ক কমিটির নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উলকা। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। এই কমিটিগুলির মেয়াদ গত মাসের ২৬ তারিখ থেকে কার্যকর হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande