
নন্দীগ্রাম, ৪ অক্টোবর (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ উপনির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে বিজেপি মনোনীত প্রার্থী হাসিরানী রথের সমর্থনে নন্দীগ্রামে এক বিশাল পদযাত্রার নেতৃত্ব দেন তিনি।
এদিন নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে পথের দু'ধারে দলীয় সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পদযাত্রায় অংশ নেন জেলা ও রাজ্য স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব এবং অগণিত কর্মী-সমর্থক। উপনির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে নেতৃত্ব অত্যন্ত আশাবাদী বলে এই কর্মসূচি থেকে বার্তা দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ