
মুম্বই, ৭ অক্টোবর (হি.স): বক্স অফিসে বজায় অজয় দেবগণের ছবি 'দৃশ্যম: দ্য কনক্লুশন -র সাফল্যের গতি। মুক্তির মাত্র ৫ দিনের মধ্যেই বিশ্বব্যাপী পার করেছে ২০০ কোটির গণ্ডি। বুধবার বক্স অফিস সূত্রে জানা গেছে, পঞ্চম দিনে ছবিটি ভারতে আয় করেছে প্রায় ১৯ কোটি টাকা। এর ফলে ভারতে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ২১৬.৫০ কোটি টাকায়। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ৬২ কোটি, দ্বিতীয় দিনের আয় ৫৩.৫০ কোটি, তৃতীয় দিনের আয় ৬১ কোটি এবং চতুর্থ দিনের আয় ২১ কোটি টাকা।
বিদেশের বাজারেও ছবিটির পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী। পঞ্চম দিনে আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৯.৫০ কোটি টাকা আয় করেছে ছবিটি, যার ফলে বিদেশের বাজারে এর মোট সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৫০ কোটি টাকা। ভারত ও বিদেশের সমস্ত আয় মিলিয়ে 'দৃশ্যম ৩'-এর বিশ্বব্যাপী মোট সংগ্রহ পৌঁছে গেছে ৩৪০ কোটির বেশি অর্থাৎ প্রায় ৩৪১.৩০ কোটি টাকায়। প্রতিদিনের আয়ের গতি কিছুটা শ্লথ হলেও ছবির মোট আয়ের গতিতে তার কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়নি।
উল্লেখ্য, এখনও পর্যন্ত অজয় দেবগণ অভিনীত এই ছবিটি তাঁর আগের ছবিগুলির মোট ব্যস অফিস সংগ্রহের রেকর্ড ভাঙার পথে রয়েছে, যার মধ্যে 'সিংঘম এগেইন' (২৬৮.৩৫ কোটি) এবং 'দৃশ্যম ২' বা 'তানহাজী: দ্য আনসং ওয়ারিয়র' (২৭৯.৫৯ কোটি)-এর মতো ছবি রয়েছে। অভিষেক পাঠকের পরিচালনায় এই ছবিতে অজয় দেবগণের পাশাপাশি অন্যান্য চরিত্রে দেখা গেছে তাব্বু, শ্রিয়া সারণ, জয়দীপ আহলাওয়াত এবং প্রকাশ রাজের মতো জনপ্রিয় তারকাদের ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক