
কলকাতা, ৭ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার রাতে ২০২৭ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজকরা জানিয়েছেন, পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের জন্য লটারির মাধ্যমে নিবন্ধনের প্রথম সপ্তাহান্তেই ১১ লাখেরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির জন্য টিকিট লটারিতে
৩ লাখ ২০ হাজারেরও বেশি ভক্ত নিবন্ধন করেছেন, যা
২১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে।
ভারত-পাকিস্তান ম্যাচটির জন্য ১ লাখ ১০ হাজারেরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচের জন্য ৯২ হাজারেরও বেশি আবেদন পাওয়া গেছে, অন্যদিকে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ৮৬ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।
“টিকিট লটারি খোলার মাত্র ৪৮ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে ১০ লাখ টিকিটের আবেদন জমা পড়াটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রতি মানুষের মনোযোগ, মর্যাদা এবং সম্পৃক্ততারই প্রমাণ,” বলেছেন আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত।
১৪ দলের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকার তিনটি দেশে হবে
২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি