কড়া নিরাপত্তায় শুক্রবার রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনের ভোট গণনা, নজর ত্রিস্তরীয় বলয়ে
কলকাতা, ৮ অক্টোবর (হি. স.) : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগামীকাল দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হতে চলেছে। সকাল থেকেই এই গণনা পর্ব শুরু হবে। দুপুরের মধ্যেই প্রাথমিক প্রবণতা বা ট্রেন্ড স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে; তবে চূড়
মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফেও বৈঠক


কলকাতা, ৮ অক্টোবর (হি. স.) : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগামীকাল দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হতে চলেছে। সকাল থেকেই এই গণনা পর্ব শুরু হবে। দুপুরের মধ্যেই প্রাথমিক প্রবণতা বা ট্রেন্ড স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে; তবে চূড়ান্ত গতিপ্রকৃতি জানতে কিছুটা সময় লাগবে। ইতিমধ্যেই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকেও বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করা হয়।

উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার ৭০-রেজিনগর কেন্দ্রের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ২১০-নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণার সমস্ত প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ ৬ অক্টোবর সংশ্লিষ্ট দুই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন করেছে কমিশন। বর্তমানে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে রাখা হয়েছে ইভিএম। কমিশনের তরফে জানানো হয়েছে, স্ট্রং রুমের পাহারায় মোতায়েন রয়েছে আধাসামরিক বাহিনী। এই দুই কেন্দ্রে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা করা হয়েছিল।

বহরমপুর গার্লস কলেজের দু’টি গণনা কেন্দ্রে একসঙ্গে চলবে গণনার কাজ; সেখানে মোট ১৫টি রাউন্ড গণনা হবে। অন্যদিকে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যানেক্স ভবনের দু’টি কেন্দ্রেও চলবে ভোট গণনা। উভয় জায়গাতেই একজন করে পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande