জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ পরিদর্শনে ডিআরএম
জলপাইগুড়ি, ৮ অক্টোবর (হি.স.):- জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ চলছে জোরকদমে। স্টেশনে যাত্রীদের জন্য আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে তোলার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শনে এলেন কাটিহার রেল বিভাগ
ডিআরএম


জলপাইগুড়ি, ৮ অক্টোবর (হি.স.):- জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ চলছে জোরকদমে। স্টেশনে যাত্রীদের জন্য আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা গড়ে তোলার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে পরিদর্শনে এলেন কাটিহার রেল বিভাগের ডিআরএম কিরেন্দ্র নাড়া।

এদিন স্টেশন চত্বরে ঘুরে প্রকল্পের আওতায় চলা বিভিন্ন নির্মাণকাজ পরিদর্শন করেন ডিআরএম। স্টেশন আধুনিকীকরণের কাজ কতটা এগিয়েছে, বর্তমানে কোন পর্যায়ে রয়েছে এবং কাজের গতি কেমন—তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় বলে রেল সূত্রে জানা গিয়েছে।

পরিদর্শনের সময় স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন কিরেন্দ্র নাড়া। যাত্রীদের সুবিধা ও স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলিও খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিআরএম জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেই কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁর জলপাইগুড়ি টাউন স্টেশনে আসা। স্টেশন আধুনিকীকরণের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রেল সূত্রে খবর, প্রকল্পের মাধ্যমে স্টেশনের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্য রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande