কৃষক-বিজ্ঞানী মতবিনিময়ে মাটি ও ভূমি ব্যবস্থাপনায় গুরুত্ব, কলকাতায় জাতীয় সেমিনার
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.):- মাটি সমীক্ষা ও ভূমি ব্যবহার পরিকল্পনা বিষয়ক তিন দিনের জাতীয় সেমিনার ঘিরে কলকাতায় আয়োজিত হল কৃষক-বিজ্ঞানী মতবিনিময় সভা। ইন্ডিয়ান সোসাইটি অব সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং -এর জাতীয় সেমিনালের অংশ হিসেবে এই অনুষ্
কৃষক-বিজ্ঞানী মতবিনিময়ে মাটি ও ভূমি ব্যবস্থাপনায় গুরুত্ব, কলকাতায় জাতীয় সেমিনার


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.):- মাটি সমীক্ষা ও ভূমি ব্যবহার পরিকল্পনা বিষয়ক তিন দিনের জাতীয় সেমিনার ঘিরে কলকাতায় আয়োজিত হল কৃষক-বিজ্ঞানী মতবিনিময় সভা। ইন্ডিয়ান সোসাইটি অব সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং -এর জাতীয় সেমিনালের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে ICAR–ন্যাশনাল ব্যুরো অব সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং (NBSS&LUP), আঞ্চলিক কেন্দ্র, কলকাতা। আজ ছিল সেমিনারের দ্বিতীয় দিন, যা চলবে আগামীকাল পর্যন্ত।

এই প্রথম এই ধরনের জাতীয় সেমিনারে সরাসরি সন্দেশখালি–II ব্লকের জয়গোপালপুর ইয়ুথ ডেভেলপমেন্ট কমিটির প্রায় ৫০ জন কৃষক অংশ নেন। মাটির স্বাস্থ্য, ভূমি ব্যবস্থাপনা, ফসল উৎপাদন এবং সমস্যাগ্রস্ত জমির পুনরুদ্ধার ও উন্নয়ন নিয়ে নিজেদের বাস্তব সমস্যার কথা বিজ্ঞানীদের সামনে তুলে ধরেন কৃষকরা।

মালদহ, জলপাইগুড়ি ও উত্তর ২৪ পরগনার কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK)-এর বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত সমাধানের পরামর্শ দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ICAR-ATARI কলকাতার অধিকর্তা ড. প্রদীপ দে এবং WBUAFS-এর ডেপুটি ডিরেক্টর ড. এন. জে. মৈত্র। সভার সমন্বয় করেন ড. সুদীপ্ত চট্টরাজ।

অনুষ্ঠানে জয়গোপালপুর ইয়ুথ ডেভেলপমেন্ট কমিটির সম্পাদক ও প্রগতিশীল কৃষক দিনবন্ধু দাসকে ISSLUP Best Progressive Farmer Award–2026 প্রদান করা হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande