
ওয়েলিংটন, ৮ অক্টোবর (হি.স.) : কোচিং স্টাফে পরিবর্তন আনল নিউ জিল্যান্ড। দেশের প্রাক্তন কিপার-ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে তারা। নিউ জিল্যান্ডের হয়ে ৭৫টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন ওয়াটলিং। ক্রিকেটের অভিজাত সংস্করণে করেছেন তিন হাজার ৭৯০ রান, যা নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।
২০২১ সালে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় নিয়েছেন ওয়াটলিং। ক্যারিয়ারের শেষ ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার পাশাপাশি জিতেন শিরোপাও। বুধবার নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ওয়াটলিং। ভারতের বিপক্ষে ঘরের মাঠে কিউইদের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর, শেষ ১ ডিসেম্বর।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি