জীবন দেব, কিন্তু আত্মসমর্পণ করব না, রামলীলা ময়দান থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের
নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আয়োজিত ''ইন্ডি'' জোটের বিশাল সমাবেশ থেকে বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অধিকার হরণ,
মমতা বন্দ্যোপাধ্যায়


নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আয়োজিত 'ইন্ডি' জোটের বিশাল সমাবেশ থেকে বিজেপি নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অধিকার হরণ, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং অর্থনৈতিক বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, গণতান্ত্রিক পথেই এই বঞ্চনা ও আক্রমণের রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হবে।

রবিবার রামলীলা ময়দানের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেন, বাংলা আজ এই পরিস্থিতির নির্মম শিকার। তবে আমরা কিছুতেই হাল ছাড়ব না। আমরা জীবন দিয়ে দেব, রাজপথে লড়াই করব, কিন্তু কিছুতেই ওদের সামনে আত্মসমর্পণ করব না। ওরা আমাদের বাংলাকে লুটেপুটে খেয়েছে। আমরা যে কোনও মূল্যে গণতন্ত্র রক্ষা করব এবং তা ফিরিয়ে আনব। আমরা রাজনীতির মাধ্যমে এর বদলা নেব। গণতন্ত্রের পথেই আমরা এই অন্যায়ের বদলা নেব। আমাদের এই লড়াই চলবে।

আর্থিক দুর্নীতি ও কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের প্রসঙ্গ টেনে বিজেপিকে তীব্র তোপ দেগে তিনি আরও বলেন, ওরা কোন জিনিসটা লুট করেনি? রাম জন্মভূমির টাকা থেকে শুরু করে ওয়াকফ সম্পত্তি—সব কিছুতেই লুটতরাজ চালিয়েছে। আর পুলিশ ওদের কমরেড বা দলদাস হয়ে কাজ করছে। বিজেপির নিজেদের কোনও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন নেই। সেই কারণেই ওরা পুলিশ-প্রশাসনকে দিয়ে দলের কাজ করাতে বাধ্য করে। তবে কেন্দ্রীয় এজেন্সিগুলি অনন্তকাল বিজেপির নির্দেশে চলবে না। এই বিজেপি সরকারের পতন নিশ্চিত; বিজেপিকে যেতেই হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande