জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিলেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগ্লে
কাঠমান্ডু, ১০ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামোগত কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম কনফারেন্স অফ পার্টিজ (সিওপি৩১)-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন নেপালের অর্থমন্ত্রী ড. স্বর্ণিম ওয়াগ্লে। তুর্কি এয়ারলাইন্সের এক
জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিলেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগ্লে


কাঠমান্ডু, ১০ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামোগত কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম কনফারেন্স অফ পার্টিজ (সিওপি৩১)-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন নেপালের অর্থমন্ত্রী ড. স্বর্ণিম ওয়াগ্লে। তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জলবায়ু সম্মেলনের আয়োজক শহর আন্টালিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।

সেখানে তিনি নেপালের প্রতিনিধিত্ব করবেন। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও টেকসই অর্থনৈতিক বিকাশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। এই সফরে তাঁর প্রায় ৬টি উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। এই সম্মেলনটি শুরু হয়েছে সোমবার। শেষ হবে ২০ নভেম্বর। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল ইতিমধ্যে পৌঁছে গেছেন তুরস্কে। ১৫ নভেম্বর অর্থমন্ত্রী ওয়াগ্লে ফিরবেন নেপালে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande