সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট পর্বে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম খেলা, বাংলার প্রথম দিনের অনুশীলন সম্পন্ন
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : কর্ণাটকের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট পর্বে প্রথম ম্যাচে খেলতে নামার আগে বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শুরু করল বাংলার সিনিয়র পুরুষ ক্রিকেট দল। উল্লেখ্য, এদিন ছিল দলের প্রথম অনুশীলন
অনুশীলন শিবির


কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : কর্ণাটকের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট পর্বে প্রথম ম্যাচে খেলতে নামার আগে বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলন শুরু করল বাংলার সিনিয়র পুরুষ ক্রিকেট দল। উল্লেখ্য, এদিন ছিল দলের প্রথম অনুশীলন পর্ব। প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং সহকারী কোচ সুরেন্দ্র ভাবে-র তত্ত্বাবধানে দীর্ঘ সময় ধরেই চলে প্রস্তুতি। প্রতিযোগিতার প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে বিশেষ গুরুত্ব দেন ক্রিকেটারেরা। এদিনের অনুশীলনে কোচেদের নজরদারিতেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং - তিন বিভাগেই প্রস্তুতি সেরে নেন বাংলার ক্রিকেটারেরা। কর্ণাটকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও প্রথম ম্যাচের আগে দলের এই প্রস্তুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande