
ক্রাইস্টচার্চ, ১৫ নভেম্বর (হি.স.) : রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ০-৩ গোলে হেরে গেল ভারতীয় ফুটবল দল। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় খালিদ জামিলের দল। বিরতির পর ভারতীয় দলের রক্ষণে কিছুটা উন্নতি দেখা গেলেও আক্রমণভাগে কোনো প্রভাব ফেলতে পারেনি। এর ফলে কোনো গোল শোধ দিতে পারেনি ভারত।
উল্লেখ্য,এর আগে অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচেও ভারত নিউজিল্যান্ডের কাছে ০-৫ গোলে হেরেছিল। দুটি ম্যাচেই বড় ব্যবধানে পরাজয়ের ফলে ভারতীয় ব্লু টাইগার্সদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
কোচ খালিদ জামিল প্রথম ম্যাচের কিছু পরিবর্তন ও ভুলত্রুটি শুধরে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও মাঠে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। অধিনায়ক অনিরুদ্ধ থাপাও দলের এই পারফরম্যান্সে হতাশ হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি