এনএবিএইচ স্বীকৃতি পেল হাওড়ার নার্সিংহোম
কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : চিকিৎসা পরিষেবার মান উন্নয়নের জন্য উল্লেখ যোগ্য সাফল্য পেল হাওড়ার বেলেপোল-এর বিরল সেবা সদন। রবিবার ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডার্স (এনএবিএইচ)-এর স্বীকৃতি অর্জন করল এই নার্সিংহো
বিরল সেবা সদনের


কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : চিকিৎসা পরিষেবার মান উন্নয়নের জন্য উল্লেখ যোগ্য সাফল্য পেল হাওড়ার বেলেপোল-এর বিরল সেবা সদন। রবিবার ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডার্স (এনএবিএইচ)-এর স্বীকৃতি অর্জন করল এই নার্সিংহোম। এদিন ওই সাফল্যের উদযাপন উপলক্ষে ফোরশোর রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী-সহ বিশিষ্ট চিকিৎসকেরা।প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সুবীর মল্লিক জানান, চিকিৎসার গুণমান, রোগীর নিরাপত্তা এবং পরিষেবার নির্দিষ্ট মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে এই সম্মান। পাশাপাশি বিরল সেবা সদনকে পরিবেশবান্ধব ‘গ্রিন নার্সিংহোম’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্লাস্টিকের ব্যবহার এড়িয়ে আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য। সরকারি নিয়ম মেনে নার্সিংহোম পরিচালনার উপরও জোর দেন তিনি। আগামী দিনে আরও উন্নত ও নিরাপদ চিকিৎসা পরিষেবা দেওয়াই তাঁদের লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande