বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী : সংসদ ভবন চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): মহান স্বাধীনতা সংগ্রামী ও জনজাতীয় নায়ক ‘ধরতী আবা’ ভগবান বিরসা মুণ্ডার ১৫১-তম জন্মবার্ষিকী তথা ‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে রবিবার সংসদ ভবন চত্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন রাষ
বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী : সংসদ ভবন চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): মহান স্বাধীনতা সংগ্রামী ও জনজাতীয় নায়ক ‘ধরতী আবা’ ভগবান বিরসা মুণ্ডার ১৫১-তম জন্মবার্ষিকী তথা ‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে রবিবার সংসদ ভবন চত্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশের শীর্ষ নেতৃবৃন্দ।

এদিন সকালে সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পরে অন্যরা ভগবান বিরসা মুণ্ডার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

তাঁদের পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও সংসদ ভবন চত্বরে উপস্থিত হয়ে বিরসা মুণ্ডার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ এবং কেন্দ্রীয় মন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণে একত্রিত হয়ে সৌজন্য বিনিময় করেন। উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রাম এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষায় ভগবান বিরসা মুণ্ডার অসামান্য অবদানকে স্মরণ করে প্রতি বছর ১৫ নভেম্বর দিনটি সারা দেশে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে পালিত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande