সৌরভ গাঙ্গুলি'র নেতৃত্বে সিএবি-র মরসুমের সূচনা, প্রথম ম্যাচে জয় স্পোর্টিং ইউনিয়নের
কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সিএবি-র ২০২৬-২৭ মরসুমের স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হল সোমবার। ডুমুরজলা স্টেডিয়ামে এদিন থেকেই শুরু হয়েছে প্রথম ডিভিশন একদিনের লিগ-কাম-নকআউট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে তপন মেমোরিয়াল
সৌরভ গাঙ্গুলি'র নেতৃত্বে সিএবি-র মরসুমের সূচনা, প্রথম ম্যাচে জয় স্পোর্টিং ইউনিয়নের


কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে সিএবি-র ২০২৬-২৭ মরসুমের স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হল সোমবার। ডুমুরজলা স্টেডিয়ামে এদিন থেকেই শুরু হয়েছে প্রথম ডিভিশন একদিনের লিগ-কাম-নকআউট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে তপন মেমোরিয়াল ক্লাবকে ৭৫ রানে এদিন হারিয়ে দিল স্পোর্টিং ইউনিয়ন।উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ৪২.৩ ওভারে ১৭১ রানে অল আউট হয় স্পোর্টিং ইউনিয়ন। দলের হয়ে সর্বোচ্চ - ৮২ রান করে সাত্যকি দত্ত এবং সচিন সিং - ৪১ রান। তপন মেমোরিয়ালের হয়ে ঋষভ বিবেক ৪/৩৫ রানে এবং মিথিলেশ দাস ২/২৬ রানে উইকেট তোলে।

এর জবাবে ৩২ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় তপন মেমোরিয়াল। কাইফ আহমেদ করে - ২৪ রান। স্পোর্টিংয়ের আকাশ দাস ৪/১৬ রানে তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande