প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ভারত সফরের আগে নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের
কাঠমান্ডু, ১৬ নভেম্বর (হি.স.) : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রস্তাবিত ভারত সফরের আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সোমবার নেপালে নিযুক্ত ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত সুধাকর দালেলা নেপালের বিদেশমন্ত্র
দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা


কাঠমান্ডু, ১৬ নভেম্বর (হি.স.) : নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রস্তাবিত ভারত সফরের আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সোমবার নেপালে নিযুক্ত ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত সুধাকর দালেলা নেপালের বিদেশমন্ত্রী শিশির খনালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সিংহদরবারে অবস্থিত বিদেশ মন্ত্রকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে বিদেশমন্ত্রী খনাল নেপালে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার জন্য সুধাকর দালেলাকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সফল ও ফলপ্রসূ কর্মজীবনের জন্য শুভেচ্ছা ব্যক্ত করেন।

বৈঠকে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতাকে আগামী দিনে আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সংলাপ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কূটনৈতিক প্রস্তুতির অংশ হিসেবেই এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande