প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির জের, আগামী চার দিনের জন্য সমস্ত ম্যাচ বাতিল ঘোষণা করল সিএবি
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : প্রতিকূল আবহাওয়া এবং লাগাতার বৃষ্টির কারণে বড়সড় সিদ্ধান্ত নিল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী
সিএবি'র পক্ষে এই নতুন সিদ্ধান্ত ঘোষণা


কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : প্রতিকূল আবহাওয়া এবং লাগাতার বৃষ্টির কারণে বড়সড় সিদ্ধান্ত নিল বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী চার দিন রাজ্যের ঘরোয়া ক্রিকেটের সমস্ত ম্যাচ সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হলো।

সিএবি-র পক্ষ থেকে এদিন স্পষ্ট জানানো হয়েছে, একদিকে খেলার অনুপযুক্ত আবহাওয়া এবং অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত পরিস্থিতির জোড়া আক্রমণে মাঠের পরিবেশ অত্যন্ত নাজেহাল হয়ে পড়েছে। এই অবস্থায় খেলা চালিয়ে গেলে যেকোনো সময় ক্রিকেটারদের চোট-আঘাত বা বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মূলত খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখেই সিএবি পরিচালিত প্রথম এবং দ্বিতীয় ডিভিশনের আগামী চার দিনের সমস্ত খেলা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার (২০ নভেম্বর) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সমস্ত ম্যাচ বাতিল থাকবে। এরপর আগামী ২৪ নভেম্বর থেকে পরিবর্তিত পরিস্থিতি পর্যালোচনা করে বর্তমান ক্রীড়াসূচি নতুন করে সাজানোর কাজ শুরু হবে বলে সিএবি সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande