কালীপুজোর ভিড় সামলাতে তৎপর প্রশাসন, বড়মা মন্দির চত্বর পরিদর্শনে জেলাশাসক
নৈহাটি, ২ নভেম্বর (হি.স.): কালী পুজোর সময় নৈহাটির বড়মা মন্দিরে পুজো দেওয়া ও প্রতিমা দর্শনের জন্য প্রতি বছরই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। সেই ভিড় সামাল দেওয়া এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগাম তৎপর হল জেলা প্রশাসন। সোমবার নৈহাটির
পরিদর্শনে জেলা শাসক


নৈহাটি, ২ নভেম্বর (হি.স.): কালী পুজোর সময় নৈহাটির বড়মা মন্দিরে পুজো দেওয়া ও প্রতিমা দর্শনের জন্য প্রতি বছরই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। সেই ভিড় সামাল দেওয়া এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগাম তৎপর হল জেলা প্রশাসন। সোমবার নৈহাটির বড়মা মন্দির চত্বর পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের মহকুমাশাসক, বড়মা মন্দির কমিটির সদস্য, নৈহাটি থানার পুলিশ আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য কর্তারা।

এ বছর চোরবাগান কাণ্ডের পর দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। বড়মা দর্শনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আগাম একাধিক ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে মন্দিরে প্রবেশ ও বেরোনোর পথে ভিড় নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ঘাট দিয়েও বহু মানুষ বড়মা দর্শনে আসেন। তাঁদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে একদিক দিয়ে প্রবেশ এবং অন্যদিক দিয়ে বেরোনোর ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সরেজমিনে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকা ঘুরে দেখেন জেলাশাসক। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের উপর গুরুত্ব দেওয়া হয়। কালীপুজোয় নির্বিঘ্নে বড়মা দর্শন নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande