
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : পূর্ব ভারতের অন্যতম উৎপাদন ও রফতানি কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের। এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার তা সবিস্তারেই জানানো হয়েছে ।এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, বিকশিত বেঙ্গল ফর বিকশিত ভারত এর লক্ষ্যে পঞ্চম সংস্করণ - ম্যানুফাকচারিং কনক্লেভ সম্পন্ন হয়েছে। তদনুযায়ী এদিনের অনুষ্ঠানের রিপোর্ট প্রকাশ করা হয় - প্রাইমাস পার্টনার্স ও অ্যাসোচ্যামের (ASSOCHAM) যৌথ রিপোর্টে উঠে এসেছে এই সম্ভাবনার কথা। তবে শিল্পের ঐতিহ্য ও ভৌগোলিক সুবিধা থাকা সত্ত্বেও কাঠামোগত সমস্যার মুখে রাজ্যের উৎপাদন শিল্প। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, - সংশ্লিষ্ট রিপোর্ট অনুযায়ী, ১৯৬০-৬১ সালে দেশের মোট জিডিপিতে বাংলার অবদান ছিল ১০.৫ শতাংশ। অতি সম্প্রতি ২০২৪-২৫ সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৫.৫ শতাংশে।
উল্লেখ্য, ‘বিয়ন্ড দ্য ফ্যাক্টরি ফ্লোর: টার্নিং ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইনটু গ্লোবাল কম্পিটিটিভনেস’ শীর্ষক রিপোর্টে শিল্প উন্নয়নের জন্য ১০ দফা সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিল্পাঞ্চলের আধুনিকীকরণ, বিনিয়োগের উপযোগী পরিকাঠামো গড়ে তোলা, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (এমএসএমই) প্রতিযোগিতার ক্ষমতা বৃদ্ধি। প্রসঙ্গতঃ শুক্রবার, ২০ নভেম্বর কলকাতায় অ্যাসোচ্যামের পঞ্চম পূর্বাঞ্চলীয় উৎপাদন শিল্প সম্মেলন ২০২৬-এর রিপোর্ট - টি প্রকাশিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত