ছট উপলক্ষে মালদহ-শকুরবস্তি রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : ছট উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে মালদহ টাউন ও দিল্লির শকুরবস্তির মধ্যে অতিরিক্ত ট্রিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।০৩৪৫৭ মালদহ টাউন-শকুরবস্তি স্পেশাল ২৫ নভেম্বর সকাল ১০টায় মালদহ থেকে ছেড়ে পরে
ছট উপলক্ষে মালদহ-শকুরবস্তি রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : ছট উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে মালদহ টাউন ও দিল্লির শকুরবস্তির মধ্যে অতিরিক্ত ট্রিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।০৩৪৫৭ মালদহ টাউন-শকুরবস্তি স্পেশাল ২৫ নভেম্বর সকাল ১০টায় মালদহ থেকে ছেড়ে পরের দিন বিকেল ৫টায় শকুরবস্তি পৌঁছবে। ফিরতি ০৩৪৫৮ শকুরবস্তি-মালদহ টাউন স্পেশাল ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ছেড়ে ২৮ নভেম্বর রাত ১টা ৪৫ মিনিটে মালদহ পৌঁছবে। এক প্রেস বিবৃতিতে শুক্রবার তা বিশদেই জানানো হয়েছে ।

এছাড়া ০৩৪৩৯ নম্বর ট্রেনটি ২৬ ও ২৯ নভেম্বর এবং ফিরতি ০৩৪৪০ নম্বর ট্রেনটি ২৭ ও ৩০ নভেম্বর চলবে। যাত্রাপথে - নিউ ফরাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে আপ ও ডাউনে দু’দিকেই থামবে ট্রেনগুলি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande