বালাওয়ালি স্টেশনে দু’মিনিটের অস্থায়ী স্টপেজ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেসের
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : রেলযাত্রীদের সুবিধার্থে কলকাতা-জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেসকে উত্তর রেলের অধীন বালাওয়ালি স্টেশনে অস্থায়ী স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর থেকে বুধবার ২৫ নভেম্বর, ২০২৬
বালাওয়ালি স্টেশনে দু’মিনিটের অস্থায়ী স্টপেজ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেসের


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : রেলযাত্রীদের সুবিধার্থে কলকাতা-জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেসকে উত্তর রেলের অধীন বালাওয়ালি স্টেশনে অস্থায়ী স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী সোমবার অর্থাৎ ২৩ নভেম্বর থেকে বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত ওই ব্যবস্থা কার্যকর থাকবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবাররেল সূত্রে জানানো হয়েছে যে, - ১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস রাত ৯টা ৪০ মিনিটে বালাওয়ালি স্টেশনে পৌঁছবে। অন্যদিকে, ১৩১৫২ জম্মু তাওয়াই -কলকাতা এক্সপ্রেস সকাল ৬টা ৫৭ মিনিটে ওই স্টেশনে পৌঁছবে। দু’টি ট্রেনই সেখানে দু’মিনিট করে দাঁড়াবে। নির্দিষ্ট সময়ের জন্য এই অস্থায়ী স্টপেজ চালু হওয়ায় ওই এলাকার যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande