নতুন উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, আশ্বাস উচ্চ শিক্ষামন্ত্রীর
জলপাইগুড়ি, ২০ নভেম্বর (হি. স. ) : দু''মাসের মধ্যে শেষ করতে হবে রাজ্যের সব কলেজের সমাবর্তন অনুষ্ঠান৷ আর তারও কম সময়ে অর্থাৎ এক মাসের মধ্যে নয়া উপাচার্য নিযুক্ত করা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে৷ শুক্রবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রছ
নতুন উপাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে, আশ্বাস উচ্চ শিক্ষামন্ত্রীর


জলপাইগুড়ি, ২০ নভেম্বর (হি. স. ) : দু'মাসের মধ্যে শেষ করতে হবে রাজ্যের সব কলেজের সমাবর্তন অনুষ্ঠান৷ আর তারও কম সময়ে অর্থাৎ এক মাসের মধ্যে নয়া উপাচার্য নিযুক্ত করা হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে৷ শুক্রবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। একইসঙ্গে সমাবর্তন অনুষ্ঠানে সাহেবি কায়দায় রোবিং পরার বিরোধিতাও করলেন তিনি।

এদিন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পাশ করেছেন এমন ছাত্রছাত্রীদের হাতে ডিগ্রি তুলে দেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী।

জগন্নাথ বলেন, এদিন চার বছরের ডিগ্রি একবারে দেওয়া হচ্ছে । শুধু এই ইঞ্জিনিয়ারিং কলেজই নয়, পশ্চিমবঙ্গের সরকারি পোষিত ৩১টি কলেজে সমাবর্তন করা হয়নি। আমরা কলেজে পড়ি ডিগ্রি পাওয়ার জন্য। সেটাই যদি না পাই তাহলে কেমন হয়! আমরা সব ক'টি কলেজে সমাবর্তন শেষ করব আগামী দু'মাসের মধ্যে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande