কলকাতা ফুটবল লিগে দাপুটে জয় এফসিআই পূর্বাঞ্চল, কালীঘাট ক্লাব ও বি ওয়াই এস এভারগ্রিনের
​কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.) :কলকাতা ফুটবল লিগের (২০২৬-২০২৭ মরসুম) প্রথম ও তৃতীয় ডিভিশনের মোট তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের নিষ্পত্তি হলো মঙ্গলবার। দিনের প্রথম ডিভিশন ও তৃতীয় ডিভিশনের ম্যাচগুলিতে দাপুটে জয় তুলে নিয়েছে এফসিআই (পূর্বাঞ্চল), কালীঘাট ক্লাব
কলকাতা ফুটবল লিগের প্রথম ও তৃতীয় ডিভিশনের ফল


​কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.) :কলকাতা ফুটবল লিগের (২০২৬-২০২৭ মরসুম) প্রথম ও তৃতীয় ডিভিশনের মোট তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের নিষ্পত্তি হলো মঙ্গলবার। দিনের প্রথম ডিভিশন ও তৃতীয় ডিভিশনের ম্যাচগুলিতে দাপুটে জয় তুলে নিয়েছে এফসিআই (পূর্বাঞ্চল), কালীঘাট ক্লাব এবং বি ওয়াই এস এভারগ্রিন ক্লাব।​এদিন প্রথম ডিভিশনের রেলিগেশন রাউন্ডের ম্যাচে মাকড়দহ ইউনিয়ন গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (পূর্বাঞ্চল)। ম্যাচে একাধিপত্য বজায় রেখে তিন গোলের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় এফসিআই (ই জেড)। খেলার চূড়ান্ত ফলাফল ৪-১।​অন্যদিকে, দ্বিতীয় দফায় তৃতীয় ডিভিশনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কাঁচরাপাড়া সিআরএফসি গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গরলগাছা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় হাসিল করে নেয় কালীঘাট ক্লাব। পাশাপাশি, চাকদহ স্টেডিয়ামে আয়োজিত তৃতীয় ডিভিশনের অপর একটি ম্যাচে চাঁদনি স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় পায় বি ওয়াই এস এভারগ্রিন ক্লাব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande