পুণে আদালত চত্বরের বাইরে দুষ্কৃতী হামলা! গুরুতর জখম এক; উদ্ধার দু'টি আগ্নেয়াস্ত্র
পুণে, ২৫ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলা ও দায়রা আদালত (শিবাজিনগর আদালত) চত্বরের ঠিক বাইরে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ চার থেকে পাঁচজন দুষ্কৃতী মন্দার কিভদে নামে এক ব্যক্তির
পুণে আদালত চত্বরের বাইরে দুষ্কৃতী হামলা! গুরুতর জখম এক; উদ্ধার দু'টি আগ্নেয়াস্ত্র


পুণে, ২৫ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পুণে জেলা ও দায়রা আদালত (শিবাজিনগর আদালত) চত্বরের ঠিক বাইরে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ চার থেকে পাঁচজন দুষ্কৃতী মন্দার কিভদে নামে এক ব্যক্তির ওপর চড়াও হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়েই পুণে সিটি পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। প্রাথমিক অবস্থায় গুলি চালানোর খবর সামনে এলেও, পুণে সিটি পুলিশ জানিয়েছে, চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আহত ব্যক্তির শরীরে গুলির কোনও ক্ষত পাওয়া যায়নি; বরং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আক্রান্ত মন্দার কিভদের বিরুদ্ধে ২০২৫ সালে একটি খুনের মামলা দায়ের হয়েছিল এবং সম্প্রতি তিনি জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন।

পুনে সিটি ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার অফ পুলিশ গওহর হাসান জানান, আমরা অভিযুক্তদের শনাক্ত করেছি এবং আমাদের ক্রাইম ব্রাঞ্চ স্থানীয় থানার সঙ্গে যৌথভাবে এই মামলার তদন্তে সক্রিয়ভাবে কাজ করছে। আমাদের কাছে তথ্য রয়েছে যে হামলাকারীদের সংখ্যা চার থেকে পাঁচজনের মধ্যে ছিল। তবে এই ঘটনায় মোট কতজন জড়িত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল তল্লাশি অভিযান শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande