বাংলা ছবি বাঁচাতে সরকারি সিদ্ধান্ত কতটা সহায়ক, প্রশ্ন তা নিয়ে
কলকাতা, ২৫ নভেম্বর (হি স)। প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি রাখা বাধ্যতামূলকের সিদ্ধান্তে কি হাল ফিরবে বাংলা ছবির? এই প্রশ্নে মানুষ দু''ভাগ। নেটনাগরিক দয়াময় চ্যাটার্জির মতে, জেলায় জেলায় বিশেষত শহর অঞ্চল বাদে এবং শহর অঞ্চল
বাংলা ছবি বাঁচাতে সরকারি সিদ্ধান্ত কতটা সহায়ক, প্রশ্ন তা নিয়ে


কলকাতা, ২৫ নভেম্বর (হি স)। প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি রাখা বাধ্যতামূলকের সিদ্ধান্তে কি হাল ফিরবে বাংলা ছবির? এই প্রশ্নে মানুষ দু'ভাগ।

নেটনাগরিক দয়াময় চ্যাটার্জির মতে, জেলায় জেলায় বিশেষত শহর অঞ্চল বাদে এবং শহর অঞ্চল সহ সিনেমা হলগুলিই তো বন্ধ সেইগুলোকে আগে পুনরায় চালু করার ব্যবস্থা নেয়া হোক। তবেই এই সিদ্ধান্ত সঠিক বলে বিবেচিত হবে। সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদযোগ্য। অনেকে এ ব্যপারে সরকারী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অত্যন্ত ইতিবাচক বললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর কথায়, ‘আগেও প্রাইম টাইমের সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বার সেটিকে আরও কার্যকর ভাবে বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে।’ এ দিন বৈঠকে গঠন হয় একটি কমিটি। ২৭ নভেম্বর রাজ্য সরকারের সঙ্গে হবে পরবর্তী বৈঠক।

প্রসঙ্গত, মুক্তির দিন থেকেই বক্স অফিসে সারা ফেলেছে ‘সাধক বামাক্ষ্যাপা’। হঠাৎই বাধ সাধেন হল মালিকেরা। শুক্রবার, ২৭ নভেম্বর রিলিজ করছে রাজশ্রী প্রোডাকশনের ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ফলে হল মালিকদের একাংশ সিদ্ধান্ত নেন, তাঁদের হল থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো

তুলে নেওয়া হবে।

কলাকুশলী থেকে শুরু করে অনেকে প্রশ্ন তোলেন, এত ভালো ব্যবসা দেওয়ার পরেও কেন এমন সিদ্ধান্ত? ভেবেই মাথায় হাত ছবির।

এ নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সমস্যা সমাধানের পথ বাতলান মুখ্যমন্ত্রী। জানান নয়া সিদ্ধান্ত। বৈঠকে হল মালিকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যের প্রতিটি সিনেমা হলে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি রাখা বাধ্যতামূলক। অর্থাৎ, সব প্রেক্ষাগৃহে দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা ছবির একটা করে শো চালাতেই হবে। অন্য ভাষার ছবি প্রদর্শনে কোনও বাধা নেই, তবে বাংলা ছবির জন্য নির্দিষ্ট প্রাইম টাইম শো নিশ্চিত করতেই হবে বলে জানিয়েছেন তিনি।

বৈঠক প্রসঙ্গে অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, ‘বাংলা সংস্কৃতি বাঁচাতে এই সরকার চিন্তাভাবনা করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাইম টাইমেই শো চলবে। তাঁর স্পষ্ট বার্তা, বামাক্ষ্যাপার জন্য সবাইকে এগিয়ে আসতেই হবে। আপাতত ৫১টি সিনেমা হল রাজ্য সরকার তৈরি করবে। সংস্কারও হবে বেশ কিছু হলের। পরে সিনেমা হলের সংখ্যা আরও বাড়বে।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande