ঐক্যবদ্ধ ভারতের মনোবল সন্ত্রাসবাদ কখনও ভাঙতে পারবে না : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার বর্ষপূর্তিতে প্রাণ হারানো নিরীহ মানুষদের স্মরণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করা পুলিশকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): ২০০৮ সালের ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার বর্ষপূর্তিতে প্রাণ হারানো নিরীহ মানুষদের স্মরণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করা পুলিশকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, সন্ত্রাসবাদ মানুষের জীবন ছিন্নভিন্ন করতে পারে, কিন্তু সাহস, সহানুভূতি ও অদম্য মনোবলে ঐক্যবদ্ধ একটি দেশের চেতনাকে কখনও ভাঙতে পারে না।

সমাজমাধ্যমে দেওয়া বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার এই বর্ষপূর্তিতে আমি হারিয়ে যাওয়া নিরীহ প্রাণগুলির স্মরণে মাথা নত করছি এবং আমাদের বীর সেনা, পুলিশকর্মী ও যাঁরা সন্ত্রাসের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন, তাঁদের সকলের সাহসিকতাকে স্যালুট জানাই। তাঁদের এই আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবা চিরকাল আমাদের জাতির আত্মায় খোদাই হয়ে থাকবে।

তিনি আরও যোগ করেন, সন্ত্রাসবাদ জীবনকে ছিন্নভিন্ন করে দিতে পারে, কিন্তু সাহস, সহানুভূতি এবং প্রতিকূলতা জয়ের অদম্য শক্তিতে ঐক্যবদ্ধ একটি জাতির মনোবলকে তা কখনও ভাঙতে পারে না। আজ আমরা এই হামলায় বেঁচে যাওয়া মানুষজন এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল করার এবং এক আরও শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব গড়ে তোলার সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করছি।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সংঘটিত ভয়াবহ জঙ্গি হামলার বর্ষপূর্তিতে বৃহস্পতিবার রাষ্ট্রপতি-সহ দেশের শীর্ষ নেতৃত্ব এবং সাধারণ মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande