
শ্রীনগর, ২৭ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্রবীণ ও প্রভাবশালী কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী এবং অনন্তনাগের বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ বৃহস্পতিবার গভীর রাতে জম্মুতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার অনন্তনাগ জেলার দামহাল আচাবালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ২০২৪ সালের জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে তিনি অনন্তনাগ কেন্দ্র থেকে পিডিপি প্রার্থী মেহবুব বেগকে ১,৬০০-র বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন মহম্মদ সঈদ। ১৯৮৭, ২০০২ এবং ২০০৮ সালে কোকেরনাগ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে জম্মু ও কাশ্মীর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ