‘মাতৃভূমি’-র প্রচারে ব্যস্ত সলমন খান, বদলালো বিগ বস ২০’-র শুটিং-র সময়সূচি
মুম্বই, ২৭ নভেম্বর ( হি.স.) : শুক্রবার বাতিল হলো রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-র শুটিং। শো-সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, সঞ্চালক সলমন খানের আসন্ন ছবি মাতৃভূমি’-র কাজে ব্যস্ত থাকার ফলে বাতিল হলো এদিনের শুটিং। এই শুটিং করা হবে শনিবার সকালে । সলমন খান ব্
‘মাতৃভূমি’-র প্রচারে ব্যস্ত সলমন খান, বদলালো বিগ বস ২০’-র শুটিং-র সময়সূচি


মুম্বই, ২৭ নভেম্বর ( হি.স.) : শুক্রবার বাতিল হলো রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-র শুটিং। শো-সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, সঞ্চালক সলমন খানের আসন্ন ছবি মাতৃভূমি’-র কাজে ব্যস্ত থাকার ফলে বাতিল হলো এদিনের শুটিং। এই শুটিং করা হবে শনিবার সকালে ।

সলমন খান ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’-র প্রচারে । এই কারণে তৃতীয় সপ্তাহে ‘উইকেন্ড কা বার’-এর শুটিংয়ের সময়সূচিতে বদল আনতে হলো। বিগত সপ্তাহেও ছবির প্রচারের জন্য সলমন হায়দরাবাদে যাওয়ায় শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। এবারও তাঁর ব্যস্ততার জেরে শুক্রবারের শুটিং বাতিল করতে হয়েছে।

প্রসঙ্গত, ‘মাতৃভূমি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৪ ডিসেম্বর । ছবিতে সলমন খানের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। এছাড়াও প্রশান্ত তামাং, অনুপ বিক্রম শাহী, অঙ্কুর ভাটিয়া, যশপাল শর্মা, জেসন থাম এবং দয়া শঙ্কর পাণ্ডের মতো কলা-কুশলীরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande