
ফ্লরিডা, ২৮ নভেম্বর (হি.স.) : মরসুম জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা হল না ইন্টার মায়ামির। এমএলএসের নিয়মিত মরসুমে সর্বোচ্চ ৮০ গোল করা দলটি প্লে-অফের প্রথম দুই ম্যাচে গোল করতে না পেরে বিদায় নিতে হল। টানা দুই হারে শেষ হয়েছে লিওনেল মেসিদের দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন। শুক্রবার রাতে ওহাইওর স্কটস মিরাকল-গ্রো ফিল্ডে এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন উরুগুইয়ান মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেস। তার গোলেই ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে কলম্বাস।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি