
কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : প্রথম দিনের শেষে চালকের আসনেই বাংলা, অনবদ্য শতরান অঙ্কিত চ্যাটার্জির।
কর্নেল সি কে নায়ডু ট্রফির এলিট পর্যায়ের ম্যাচের প্রথম দিন মঙ্গলবার দাপট দেখাল বাংলা অনূর্ধ্ব-২৩ দল। স্টাম্পসের সময় বাংলার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৩ রানে। ৬২ ওভারে সমস্ত উইকেট হারিয়ে এই রান তোলে তারা। দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন অঙ্কিত চট্টোপাধ্যায়। এদিন তাঁর ঝকঝকে ১৩৬ রানের ইনিংস (১২১বলে), ১৬ টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি রয়েছে অনবদ্য এই ইনিংসে। বাংলাকে লড়াইয়ের জমিতে সে এদিন অনায়াসে পৌঁছে দেয়। তাঁকে যোগ্য সঙ্গত করে আদিত্য রায়। ৩৪ রানে অপরাজিত থেকেই সে মাঠ ছাড়ে। উল্লেখ্য, বাংলার ইনিংস শেষ হওয়ার পর ব্যাট করতে নেমে দিনের শেষে ওড়িশা অনূর্ধ্ব-২৩ দলের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান। এখনও বাংলার প্রথম ইনিংসের তুলনায় ২৩১ রানে পিছিয়ে রয়েছে তারা। যদিও হাতে রয়েছে সব ক'টি উইকেট। এই প্রসঙ্গে উল্লেখযোগদ্বি হল যে, দ্বিতীয় দিনে বাংলার লক্ষ্য দ্রুত ওড়িশার উইকেট তুলে নিয়ে ম্যাচে আরও শক্তিশালী অবস্থান তৈরি করা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত