কাঠমান্ডুতে নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরির
কাঠমান্ডু, ৪ নভেম্বর (হি.স.) : সরকারি নেপাল সফরে থাকা ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বুধবার কাঠমান্ডুতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। ​বুধবার নেপালের পররাষ্ট্র মন্ত্রকে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে ভার
नेपाल के विदेश मंत्री से मुलाकात करते भारत के विदेश सचिव


কাঠমান্ডু, ৪ নভেম্বর (হি.স.) :

সরকারি নেপাল সফরে থাকা ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বুধবার কাঠমান্ডুতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

​বুধবার নেপালের পররাষ্ট্র মন্ত্রকে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও নেপালের মধ্যে বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করা এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে বহুদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​দুই দিনের সরকারি নেপাল সফরে বুধবার কাঠমান্ডুতে পৌঁছান ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাইয়ের বিশেষ আমন্ত্রণে তাঁর এই নেপাল সফর। সফরসূচি অনুযায়ী, বুধবারই নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসার কথা রয়েছে বিক্রম মিস্রির।

​মন্ত্রণালয় সূত্রে খবর, আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের আগাম প্রস্তুতি ও রূপরেখা চূড়ান্ত করতেই বিদেশ সচিব বিক্রম মিস্রির এই নেপাল সফর। নেপালের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দু'দিনের সমস্ত কূটনৈতিক পর্ব শেষ করে আগামী বৃহস্পতিবার দিল্লিতে ফিরে আসবেন ভারতের বিদেশ সচিব।

হিন্দুস্থান সমাচার / Sachin Budhauliya




 

 rajesh pande