বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশে বাণিজ্যে ক্ষতি, রাহুলকে চিঠি সংগঠনের
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): জাতীয় রাজধানী দিল্লিতে দফায় দফায় রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও মিছিলের জেরে বাণিজ্যিক কাজকর্ম বারবার ব্যাহত হওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করল দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’। গত
রামলীলা ময়দানের মিছিলে যাওয়ার পথে ব্যবসায়ীদের ক্ষতি নিয়ে তোপ রাহুল গান্ধীর


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): জাতীয় রাজধানী দিল্লিতে দফায় দফায় রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও মিছিলের জেরে বাণিজ্যিক কাজকর্ম বারবার ব্যাহত হওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করল দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’। গত এক মাস ধরে লাগাতার আন্দোলনের জেরে দিল্লিতে ব্যবসা-বাণিজ্যের বিপুল ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একটি চিঠি পাঠিয়েছে এই সংগঠন। চিঠিতে বিগত ১ নভেম্বর কংগ্রেসের সমাবেশ এবং বিভিন্ন গোষ্ঠীর বিক্ষোভে রাজনৈতিক মদত নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, উৎসবের এই গুরুত্বপূর্ণ মরশুমে দিল্লির রাস্তাঘাট আটকে লাগাতার মিছিল ও বিক্ষোভ চলার ফলে ব্যবসায়ী সমাজ চরম সংকটের মুখে পড়েছে। সাধারণ ক্রেতারা বাজারে পৌঁছতে পারছেন না, পণ্য সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ছে এবং পাইকারি ও খুচরো ব্যবসায় কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। দেশের সামগ্রিক ব্যবসায়ী মহলের তীব্র অসন্তোষ ও উদ্বেগের কথা রাহুল গান্ধীর নজরে আনা হয়েছে।

চিঠিতে বিশেষ করে গত ১ নভেম্বর অনুষ্ঠিত কংগ্রেসের জনসভা এবং বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ধারাবাহিক সমর্থনের ভূমিকার তীব্র সমালোচনা করেছে বাণিজ্যিক সংগঠন। ব্যবসায়ী সংগঠনের বক্তব্য, গণতান্ত্রিক দেশে প্রতিবাদের অধিকার থাকলেও তা যেন সাধারণ মানুষের জীবনযাত্রা ও কোটি কোটি ব্যবসায়ীর রুটিরুজির বিনিময়ে না হয়। বাণিজ্যিক এলাকাগুলিতে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে এবং ব্যবসায়ীদের ক্ষতি এড়াতে রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ক্যাট।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande