জম্মুতে সরকারি বাংলো ও নেতাদের বিদ্যুৎ বিল মকুব ইস্যুতে প্যান্থার্স পার্টির জোরদার বিক্ষোভ, আক্রমণাত্মক হর্ষ দেব সিং
জম্মু, ৫ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে রাজনীতিবিদদের সরকারি বাংলো বেআইনিভাবে বণ্টন এবং তাঁদের বিদ্যুৎ বিল মকুব করার অভিযোগ তুলে সরব হলো জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি। এ নিয়ে বৃহস্পতিবার রাজ্যজুড়ে এক বিক্ষোভ প্রদর্শন করে দলটি। দল
জম্মুতে সরকারি বাংলো ও নেতাদের বিদ্যুৎ বিল মকুব ইস্যুতে প্যান্থার্স পার্টির জোরদার বিক্ষোভ, আক্রমণাত্মক হর্ষ দেব সিং


জম্মু, ৫ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে রাজনীতিবিদদের সরকারি বাংলো বেআইনিভাবে বণ্টন এবং তাঁদের বিদ্যুৎ বিল মকুব করার অভিযোগ তুলে সরব হলো জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি। এ নিয়ে বৃহস্পতিবার রাজ্যজুড়ে এক বিক্ষোভ প্রদর্শন করে দলটি।

দলের রাজ্য সভাপতি তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী হর্ষ দেব সিং-এর নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে দলীয় কর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি বাংলো বণ্টন এবং নেতাদের প্রদান করা বিভিন্ন সুবিধায় ব্যাপক অনিয়ম চলছে। এই ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে হর্ষ দেব সিং প্রশ্ন তোলেন— ঠিক কোন নিয়মের ভিত্তিতে নেতাদের এই সরকারি বাংলো দেওয়া হচ্ছে এবং তাঁদের বিপুল বিদ্যুৎ বিল মকুব করা হচ্ছে।

তিনি অবিলম্বে এই বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট জবাব দাবি করেন। এর পাশাপাশি সরকারি সম্পত্তি বণ্টন এবং নেতাদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার জোর দাবি জানায় প্যান্থার্স পার্টি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande