ধনতেরাস, দীপাবলি, গোবর্ধন পুজো ও ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা পুষ্কর সিং ধামির
দেহরাদূন, ৫ নভেম্বর (হি.স.): পবিত্র ধনতেরাস, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভ্রাতৃদ্বিতীয়া (ভাইফোঁটা) উপলক্ষ্যে উত্তরাখণ্ড তথা সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উৎসবের এই পুণ্যলগ্নে তিনি সমস্ত নাগরিকের স
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি


দেহরাদূন, ৫ নভেম্বর (হি.স.): পবিত্র ধনতেরাস, দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভ্রাতৃদ্বিতীয়া (ভাইফোঁটা) উপলক্ষ্যে উত্তরাখণ্ড তথা সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উৎসবের এই পুণ্যলগ্নে তিনি সমস্ত নাগরিকের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ধনতেরাস হলো সুস্বাস্থ্যের দেবতা ভগবান ধন্বন্তরীর আরাধনার বিশেষ উৎসব। তিনি প্রার্থনা করেন, ভগবান ধন্বন্তরীর আশীর্বাদে যেন প্রতিটি নাগরিকের জীবন আনন্দ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে ওঠে।

আলোর উৎসব দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উল্লেখ করেন, দীপাবলি আনন্দ, প্রাচুর্য ও কল্যাণের প্রতীক। মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে রাজ্যবাসীর জীবনে যেন অশুভের বিনাশ ঘটে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে—এই প্রার্থনা জানান তিনি।

পাশাপাশি গোবর্ধন পুজোর তাৎপর্য তুলে ধরে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, এই উৎসব সমাজ ও জাতির অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের প্রতীকী বার্তা বহন করে। অন্যদিকে, পবিত্র ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে রাজ্যের মাতৃশক্তি ও বোনেদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভাইফোঁটা শুধু ভাই-বোনের ভালোবাসার অটুট বন্ধনকেই উদ্যাপন করে না, এটি সমাজের মূল ভিত্তি হিসেবে নারীশক্তি বা মাতৃশক্তির গুরুত্ব ও অমূল্য অবদানকেও সসম্মানে তুলে ধরে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande